ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কৃষকের ভাগ্য বদলে ‘কৃষক কার্ড’ কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাই কৃষকের মুখে হাসি না ফুটলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জানান, প্রকৃত কৃষকরা যাতে সার, বীজ ও সরকারি আর্থিক সহায়তা কোনো মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পেতে পারেন, তা নিশ্চিত করতেই এই কার্ড চালু করা হচ্ছে। পবিত্র শবেকদরের ছুটির দিনেও প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটান এবং বেলা ১১টায় সচিবালয়ে এই বিশেষ সভায় যোগ দেন।

একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ডিএসসিসি প্রশাসক জানান, ঢাকা শহরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক ও সজাগ রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কৃষকের ভাগ্য বদলে ‘কৃষক কার্ড’ কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬