ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। ঈদ বোনাস হিসেবে প্রত্যেক কর্মীকে নগদ ৫ হাজার টাকা করে এই উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে বোনাসের টাকা তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ ধরনের বোনাস প্রদানের উদ্যোগ এবারই প্রথম। নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের কাজের স্বীকৃতি ও উৎসবের আনন্দ ভাগ করে নিতেই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা আমাদেরই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে এই সহায়তার পরিধি আরও বাড়ানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬