ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থা নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং দুই সিটির প্রশাসকদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বর্জ্য অপসারণে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি না করে বুয়েটের কারিগরি সহায়তায় দেশেই তৈরির ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রথমবারের মতো ঈদুল ফিতরের বিশেষ বোনাস প্রদান করেছেন।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, বর্জ্য ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতি এবং ইলেকট্রনিক থ্রি-হুইলার ব্যবহারের মাধ্যমে পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে এসব যন্ত্রপাতি তৈরির বিষয়ে তিনি বিশেষ তাগিদ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধে বাবাকে হত্যা, ছেলে আশঙ্কাজনক

মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬