ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রাজধানীতে ঋণের বোঝা সইতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর মুগদা এলাকায় পারিবারিক কলহ ও ঋণের চাপে পিষ্ট হয়ে মো. শহীদ মিয়া (৪৬) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাতে উত্তর মাণ্ডা বড় পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং সাত সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে পরিবারের সবার অগোচরে নিজের ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব-অনটন এবং ঋণের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধে বাবাকে হত্যা, ছেলে আশঙ্কাজনক

রাজধানীতে ঋণের বোঝা সইতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬