পবিত্র ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদযাত্রায় যাতে যানবাহনের সংকট না হয়, সেজন্য সরকার পর্যায়ক্রমে তেল সরবরাহ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতির কারণে জ্বালানি খাতে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন ব্যবস্থা সচল রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 






















