ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা: গাবতলীতে আইজিপির হুঁশিয়ারি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। কোনো পরিবহন বা বাস কাউন্টার যদি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে, তবে সরাসরি পুলিশকে জানানোর অনুরোধ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি।

মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন শেষে আইজিপি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি আশ্বস্ত করেন যে, ঈদযাত্রায় নিরাপত্তাজনিত কোনো বড় ঝুঁকি নেই এবং মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাদের অবহিত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা: গাবতলীতে আইজিপির হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬