ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শবে কদরের ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদর উপলক্ষে দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টায় তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী অফিস করছেন।

সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। এদিন প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। সরকারি ছুটির দিনেও তাঁর এই কর্মতৎপরতা প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের মূল ছুটি এবং বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি হিসেবে গণ্য করা হচ্ছে। তবে বিশেষ প্রয়োজনে প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শবে কদরের ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬