ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কল (আইপিডিসি) স্টুডেন্ট উইংয়ের উদ্যোগে সিডনির পাঞ্চবৌল মসজিদ প্রাঙ্গণে এই বিশেষ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনা এবং পার্থিব কাজের পাশাপাশি ধর্মীয় অনুশাসন পালনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে বিদেশে অবস্থানকালে দ্বীনের পথে থেকে জীবনের ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আইপিডিসির সেন্ট্রাল ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর ড. রফিকুল ইসলাম। তিনি রমজানকে আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে অভিহিত করেন এবং ঐতিহাসিক বদর যুদ্ধের শিক্ষা থেকে জীবন গড়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬