ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হচ্ছে। এই উপলক্ষে সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের অপরিসীম ফজিলত ও গুরুত্ব তুলে ধরে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুসল্লিদের ঢল নামে।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি এবং ইসলামিক মিশন কেন্দ্রগুলোতেও অনুরূপ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 























