ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদযাত্রায় বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: সদরঘাটে নৌপরিবহন মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে এবং নৌপথে মানুষের নিরাপদ যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী টার্মিনালের প্রবেশপথ, যাত্রীসেবা কেন্দ্র এবং সামগ্রিক ব্যবস্থাপনা স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ যাত্রীদের সাথে কথা বলে তাদের যাতায়াতের খোঁজখবর নেন। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। বড় কোনো চ্যালেঞ্জ না থাকলেও যাত্রীসেবার মান বজায় রাখতে প্রশাসন সতর্ক থাকবে।

পরিদর্শন শেষে মন্ত্রী ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। তিনি শ্রমিকদের মানবিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের বড় অবদান রয়েছে। ঈদযাত্রায় যাত্রীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে শ্রমিকদের সজাগ থাকতে হবে। যাত্রীদের সাথে ভালো ব্যবহার করলে তারা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঈদযাত্রায় বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: সদরঘাটে নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় : ১০:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬