ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে নামল তিন নতুন জাহাজ, সদরঘাটে মিলবে বিনামূল্যে ট্রলি সেবা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে নৌপথে তিনটি নতুন জাহাজ যুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই জাহাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা থেকে হাতিয়া নৌপথে ‘রূপসা’ ও ‘সুগন্ধা’ এবং ঢাকা-বেতুয়া নৌপথে ‘মধুমতি’ জাহাজটি নিয়মিত চলাচল করবে।

যাত্রীসেবা আধুনিকায়ন করতে এবারই প্রথম সদরঘাটে বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা চালু করা হয়েছে। উদ্বোধনকালে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সেবার নামে কোনো যাত্রী হয়রানি বা অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদযাত্রার সুবিধার্থে সাত দিনের জন্য ঘাটের ইজারা ফি মওকুফ করার ঘোষণা দিয়েছেন তিনি, যার ব্যয় সরকার বহন করবে।

মন্ত্রী আরও নিশ্চিত করেন যে, ঈদ মৌসুমে পরিবহনে জ্বালানি তেলের কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সদস্যবৃন্দ এবং বিআইডব্লিউটিসি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে নামল তিন নতুন জাহাজ, সদরঘাটে মিলবে বিনামূল্যে ট্রলি সেবা

আপডেট সময় : ১০:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬