একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি বলেন, গত দেড় দশকের স্থবিরতা কাটিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর শৈশব ও নানি বাড়ির স্মৃতির কথা স্মরণ করে বলেন, উত্তরবঙ্গের এই জনপদের উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দ্রুতই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর সরকারের অন্যতম লক্ষ্য।
সরকারের স্বল্প সময়ের কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড বিতরণের মতো জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষকদের জন্য বিশেষ কার্ড বিতরণ করা হবে বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন এবং উন্নয়নের সুফল পেতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























