ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ১৭ দিনে ঢাকা থেকে বাতিল ৫২৮ আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ১৭ দিনে মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সবশেষ সোমবার একদিনেই ২৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৭ দিনে ধারাবাহিকভবে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ের মতো বড় এয়ারলাইনসগুলোর একাধিক ফ্লাইট রয়েছে। এমনকি দেশীয় অপারেটর ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটও এই তালিকায় রয়েছে।

টানা ফ্লাইট বাতিলের ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। কর্মস্থলে ফেরার অনিশ্চয়তার পাশাপাশি অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ১৭ দিনে ঢাকা থেকে বাতিল ৫২৮ আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় : ০৭:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬