ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকো পার্কে রূপান্তরের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিল এলাকাকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইকো পার্কে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এই পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ল্যান্ডফিলের বর্তমান চিত্র বদলে সেখানে বর্জ্য থেকে গ্যাস, বিদ্যুৎ এবং সার উৎপাদনের বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে একটি কোরিয়ান কোম্পানির সাথে আলোচনা চলছে এবং চুক্তি চূড়ান্ত হলে ২০২৬ সাল থেকে প্রকল্পের মূল কার্যক্রম শুরু হবে।

সোমবার মাতুয়াইলে ল্যান্ডফিল কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আরও জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ময়লার স্তূপের ওপর মাটি ও বিশেষ আচ্ছাদন দেওয়ার কাজ প্রায় ৪০ শতাংশ শেষ হয়েছে, যা অগ্নিকাণ্ড রোধে সহায়ক হবে। এছাড়া স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য ১৮১ একর জায়গায় ৪০টি হাইড্রেট স্থাপন এবং জলাধার নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকো পার্কে রূপান্তরের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আপডেট সময় : ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬