ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনালে মন্ত্রীর পরিদর্শন ও বিশেষ টয়লেট উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) সকালে টার্মিনালের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও টিকিট বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে নারী যাত্রীদের বিশেষ সুবিধার কথা বিবেচনা করে তিনি ‘পিংক অনন্যা’ নামক একটি আধুনিক ও নারীবান্ধব টয়লেট উদ্বোধন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কি না তা জানতে চান। তিনি জানান, এখন পর্যন্ত নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং কিছু ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে কম ভাড়া নেওয়ার তথ্য মিলেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মোবাইল কোর্ট সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর মনিটরিং করা হচ্ছে এবং সড়কে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ঈদযাত্রা নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাম বিজয়ে আবু বকর (রা.)-এর রণকৌশল ও যুদ্ধের কালজয়ী নীতিমালা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনালে মন্ত্রীর পরিদর্শন ও বিশেষ টয়লেট উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬