ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৫

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করেছে। মতিঝিল, যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।

অভিযান সূত্রে জানা গেছে, মতিঝিলের পল্টন এলাকায় গোয়েন্দা পুলিশের একটি ব্লক রেইডে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ প্রবণতা রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বিএনপির বিশেষ নৈশভোজ, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অংশগ্রহণ

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৫

আপডেট সময় : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬