ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ষড়যন্ত্রকারীদের মিষ্টি কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল সাধারণ মানুষকে মিষ্টি কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধরনের অপতৎপরতা রুখতে এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় শাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো কৃষকের কল্যাণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা কেবল কথায় ভুলিয়ে ফায়দা লুটতে চায়, তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

শাহাপাড়া খালের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৩৩ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। এর ফলে ১ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে অতিরিক্ত ৬০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে। এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে পানির চাহিদা মেটানো সম্ভব হবে। একই সাথে পরিবেশ রক্ষায় খালের দুই পাশে বৃক্ষরোপণ এবং যাতায়াতের সুবিধার্থে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাম বিজয়ে আবু বকর (রা.)-এর রণকৌশল ও যুদ্ধের কালজয়ী নীতিমালা

ষড়যন্ত্রকারীদের মিষ্টি কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬