ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মোসা. তাছলিমা আক্তার (৩৬)। ডিবি-মতিঝিল বিভাগের একটি বিশেষ দল শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার বিকেলে পরিচালিত এই অভিযানে তাছলিমার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া এই নারী মাদক কারবারি চক্রের একজন সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে ডিবি। তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাম বিজয়ে আবু বকর (রা.)-এর রণকৌশল ও যুদ্ধের কালজয়ী নীতিমালা

রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬