ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

দিনাজপুরে স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুর সফরকালে নিজের নানা ও নানি সহ পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি স্থানীয় কবরস্থানে যান। সেখানে তিনি তার নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই তিনি এই সংক্ষিপ্ত সফরে কবরস্থানে যান।

এর আগে প্রধানমন্ত্রী কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় একটি খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। পরে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় ও জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা ও খাল খনন প্রকল্পের অংশ হিসেবে এদিন একযোগে দেশের ৫৪টি খালের খনন কাজ শুরু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দিনাজপুরে স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬