ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

র‍্যাব, সিআইডি ও এসবি প্রধান পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিনটি শাখা—র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে এসবির নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই আদেশে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করেছে সরকার। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

র‍্যাব, সিআইডি ও এসবি প্রধান পদে বড় রদবদল

আপডেট সময় : ০২:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬