ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদুল ফিতরে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল নিয়ে বিআরটিএর কড়া নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। উৎসবের সময় মহাসড়কে যানজট নিরসন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত অর্থাৎ ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন মহাসড়কে সব ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, রপ্তানিযোগ্য গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া যত্রতত্র পার্কিং রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। মহাসড়কের দুপাশে কোনোভাবেই গাড়ি পার্কিং করা যাবে না বলে সতর্ক করা হয়েছে। জরুরি যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ১৬১০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ মোবাইল নম্বর দুটিও সার্বক্ষণিক সচল থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদুল ফিতরে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল নিয়ে বিআরটিএর কড়া নির্দেশনা

আপডেট সময় : ০১:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬