ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী বৃহৎ খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে দিনাজপুরের কাহারোল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ৫৪টি জেলায় সমজাতীয় প্রকল্পের শুভ সূচনা করবেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে তিনি দিনাজপুরের ফরিদপুর গোরস্থানে তার নানা-নানি ও খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬