ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

টানা ৭ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটিতে যাচ্ছেন দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস, যার ফলে সকাল থেকেই সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে নাড়ির টানে বাড়ি ফেরার তোড়জোড় দেখা গেছে। অনেক কর্মচারী অফিসের কাজ দ্রুত শেষ করে দুপুরের পর থেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি থাকবে। শবে কদরের ছুটির পর ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে। এই ছুটির আওতায় দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসগুলোও বন্ধ থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত সব আয়োজন

টানা ৭ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা

আপডেট সময় : ১২:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬