ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঈদে অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যদি কোনো পরিবহন মালিক বা শ্রমিক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করেন, তবে অভিযোগ পাওয়ামাত্রই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং সেখানে নারী যাত্রীদের জন্য নবনির্মিত শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও নিশ্চিত করেন যে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ রয়েছে এবং সড়কে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাড়ি ও মালিক উভয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত সব আয়োজন

ঈদে অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আপডেট সময় : ১২:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬