ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ অর্থনৈতিক দর্শনের পথ ধরে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া থেকে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলে যাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি সেখানে এক জনসভায় ভাষণ দেবেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন এবং স্থানীয় রাজনৈতিক নেতা ও সুধীজনদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।

সরকার মনে করছে, ভরাট হয়ে যাওয়া এসব খাল পুনঃখনন করলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। এর মাধ্যমে একদিকে যেমন অতিরিক্ত বন্যার হাত থেকে ফসল রক্ষা পাবে, অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে। এছাড়া খালের পানিতে মাছ চাষ ও হাঁস পালনের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে। পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শুধু খনন নয়, খালের পাড়ে বৃক্ষরোপণ ও পাড় রক্ষার মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এর আগে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রকল্প এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, কাহারোলের এই সাহাপাড়া-বলরামপুর খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উৎপাদন বৃদ্ধির এই উদ্যোগটি প্রথম পর্যায়ে ৫৩টি খালের মাধ্যমে শুরু হলেও পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

শবে কদরের ফজিলত পেতে ৫টি সহজ উপায়

দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬