পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ১১ রানের ব্যবধানে জয়লাভের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এই ঐতিহাসিক সাফল্যের পর এক বিবৃতিতে দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, পাকিস্তানের বিপক্ষে আজকের এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় এবং সামগ্রিকভাবে ২-১ ব্যবধানে সিরিজ জয় প্রমাণ করে যে, ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগ থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। এটি দেশের ক্রিকেট ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এই অসাধারণ পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















