ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

খেলার মাঠে ১০ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন: রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খেলার মাঠ হিসেবে নির্ধারিত জায়গায় ১০ তলা ভবনের নকশা অনুমোদনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাঁচ সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন—রাজউকের জোন-২ সাব-জোন-১ এর সাবেক অথরাইজড অফিসার ও ইমারত নির্মাণ কমিটির সদস্যসচিব (বর্তমানে শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী) সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, রাজউকের সাবেক ইমারত পরিদর্শক মো. নাজিম উদ্দীন, সাবেক চীফ বিল্ডিং ইন্সপেক্টর (বর্তমানে মহাখালীতে সহকারী অথরাইজড অফিসার) শাহজাহান খান, সাবেক সহকারী অথরাইজড অফিসার খাইরুজামান, সাবেক প্রধান ইমারত ইন্সপেক্টর (বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নকশাকার) মো. মামুনুর রশীদ এবং জমির মালিক ও আবেদনকারী মোহাম্মদ আসাদুজ্জামান।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ উপপরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। তারা ঢাকা জেলার উত্তরখান মৌজার সিএস দাগ নং ৮৮৩ ও ৮৮৪ (অংশ) এবং আরএস দাগ নং ২৬৭৫ ও ২৬৮২ (অংশ) এর জমিতে জেনেশুনে আগের নকশা অনুমোদনের শর্ত ভঙ্গ করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, প্রথমবার নকশা অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়েছিল যে, পার্শ্ববর্তী খেলার মাঠ হিসেবে রাখা অংশ আলাদাভাবে বিক্রয় বা হস্তান্তর করা যাবে না এবং এই অংশটি ছাড়া প্রস্তাবিত ইমারতের নকশার অনুমোদন বহাল থাকবে না। কিন্তু এই শর্ত গোপন করে জমির মালিক মোহাম্মদ আসাদুজ্জামান আবারও প্ল্যান অনুমোদনের জন্য আবেদন করেন। এরপর রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিথ্যা প্রতিবেদন দাখিল করে ওই খেলার মাঠ হিসেবে পরিগণিত জমিতে পুনরায় একটি বেজমেন্টসহ ১০ তলা আবাসিক ভবনের লে-আউট নকশা অনুমোদন করেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

খেলার মাঠে ১০ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন: রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ১০:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬