চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। গত রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেয়।
হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরাজিত হওয়ার পরও তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে যে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে পদত্যাগ করেছিলেন, হারুনুর রশীদ তাদের মধ্যে অন্যতম। তার স্ত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও একজন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হিসেবে পরিচিত।
রিপোর্টারের নাম 
























