ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৩১৭ কিশোরকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

পবিত্র রমজান মাসে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় রাজধানীর মিরপুরের ৩১৭ জন কিশোরকে নতুন সাইকেল উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে মিরপুর-১১ নম্বরস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানে এসব সাইকেল বিতরণ করা হয়। মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদের আওতাধীন ৩১৭ জন কিশোর এই উপহার পেয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে, এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী যে শিশুরা পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের উৎসাহিত করতে সাইকেল উপহার দেওয়া হবে। তিনি বলেন, পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা, যাতে পরবর্তী প্রজন্ম নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে।

আমিনুল হক আরও জানান, আগামী বছর এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, খতিব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৩১৭ কিশোরকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬