ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদুল ফিতরের দিনে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার সর্বশেষ তথ্য

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে টানা বা লাগাতার বৃষ্টির সম্ভাবনা কম, বরং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম রোববার সন্ধ্যায় জানান, ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে আরও দুই-এক দিন সময় লাগবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদের দিনে দেশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিদ্যমান।

এর প্রভাবে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু’এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদুল ফিতরের দিনে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার সর্বশেষ তথ্য

আপডেট সময় : ০৯:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬