ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ: প্রজ্ঞাপন জারি

দেশের পাঁচটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে এই জেলাগুলোতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড়ের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১ মার্চ এই পাঁচ জেলার পূর্ববর্তী জেলা প্রশাসকদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ: প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬