ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদযাত্রার প্রস্তুতি: ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। রোববার (১৫ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, ঈদ শুরুর বেশ কিছুদিন আগে থেকেই মানুষজন ঢাকা ছাড়তে শুরু করেছেন। যাত্রীরা বলছেন, ঈদের শেষ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়াতেই তারা কিছুটা আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন।

কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে চাঁপাইনবাবগঞ্জগামী মিরাজ সিকদার জানান, তার ছেলেদের স্কুল ও কোচিং ছুটি হয়ে গেছে। যত দেরি করা হবে, ততই ভোগান্তি বাড়বে, তাই তারা আগেই রওনা দিয়েছেন। একইভাবে, ৬ নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন জামাল উদ্দিন। তিনি বলেন, “একটু আগেভাগেই চলে এসেছি। কারণ, রাস্তায় যানজট থাকে, তাই আগে আসাই ভালো।”

প্ল্যাটফর্মে ৮ থেকে ১০ বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থীদের দল বেঁধে ছোটাছুটি করতে দেখা যায়। তাদের একজন জানাল, মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ায় তারা ঈদ করতে বাড়িতে যাচ্ছে। তাদের সঙ্গে থাকা মহিউদ্দিন নামের এক ব্যক্তি জানান, “এরা সবাই আমার ভাইগ্না–ভাইস্তা। ঈদে বাড়িতে যাচ্ছে। প্রতিবার এভাবেই আনন্দ করতে করতে আমরা যাই।”

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত ফুজাইরা বন্দরে তেল কার্যক্রম স্বাভাবিক, বিশ্ববাজারে স্বস্তি

ঈদযাত্রার প্রস্তুতি: ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষের ঢল

আপডেট সময় : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬