ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডিএমপিতে রদবদল: ৯ পুলিশ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং তিন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী কমিশনার (পদোন্নতি পেয়ে এডিসি) রব্বানী হোসেনকে রমনা জোনের এডিসি করা হয়েছে। খিলগাঁও বিভাগের সহকারী কমিশনার (পদোন্নতি পেয়ে এডিসি) মু. আল আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের সহকারী কমিশনার (পদোন্নতি পেয়ে এডিসি) মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) সহকারী কমিশনার মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। মিরপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার এবং মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডিএমপিতে রদবদল: ৯ পুলিশ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব

আপডেট সময় : ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬