প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। এই সফরে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করবেন এবং দেশব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে সারাদেশে নদী, নালা, খাল ও অন্যান্য জলাধার খনন ও পুনর্খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি আগামীকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে কাহারোল গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি দিনাজপুর শহরে ফিরে তার নানা-নানির কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় সার্কিট হাউস মাঠে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে রাত ৮টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
রিপোর্টারের নাম 






















