ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের কাঁধে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানকে আরও দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার অর্পণ করা হয়েছে।

রোববার এক ফেসবুক পোস্টে ডা. জাহেদ উর রহমান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডা. জাহেদ উর রহমানকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের কাঁধে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব

আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬