ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ: শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করে মন্ত্রীর হুঁশিয়ারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রী হয়রানি রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে যাত্রীসেবার মান উন্নয়নে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিশেষ করে, যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর তিনি জোর দেন।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই পরিদর্শন এবং নির্দেশনা বিমানবন্দরের যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ: শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করে মন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬