ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের আগে রেমিট্যান্সের উল্লম্ফন: মার্চের প্রথম ১৪ দিনে এলো ২.২০ বিলিয়ন ডলার

চলতি মাসের প্রথম ১৪ দিনে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ২২০ কোটি ৫০ লাখ বা ২.২০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৫ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গত রোববার (১৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ১৬২ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা তাদের দেশে থাকা আত্মীয়-স্বজনের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এর ফলেই প্রবাসী আয়ের পরিমাণ এতটা বেড়েছে। তবে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জানুয়ারি মাসে দেশে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের আগে রেমিট্যান্সের উল্লম্ফন: মার্চের প্রথম ১৪ দিনে এলো ২.২০ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬