মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১৬ দিনে ৫০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু গতকাল রবিবারই বাতিল হয়েছে ২৩টি ফ্লাইট। ফলে মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বাতিলের এই ধারা শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হলেও, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
গতকাল রবিবার বাতিল হওয়া ২৬টি ফ্লাইটের মধ্যে উল্লেখযোগ্য ছিল কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (ইউএই) ৪টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।
তবে, শাহজালাল বিমানবন্দর থেকে গতকাল রবিবার স্বল্প পরিসরে ৪৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে মাসকটগামী ২১টি, কুয়েতগামী ২১টি এবং ইউএইগামী ২২টি ফ্লাইট ছিল।
রিপোর্টারের নাম 




















