ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

অমর একুশে বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি, নতুন বইয়ের সংখ্যা ১ হাজার ৭৭১

অমর একুশে বইমেলায় এবার মোট ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। মেলায় অংশগ্রহণকারী ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যে ১৭ দিনে তাদের বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল আট কোটি টাকা। তবে, মোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭০টি ছিল প্রকাশনা প্রতিষ্ঠান, ১৪টি মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রদানকারী। এই ৫৭০টি প্রতিষ্ঠানের গড় বিক্রির হিসাব অনুযায়ী মোট ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে মেলা পরিচালনা কমিটি জানিয়েছে। বাংলা একাডেমি ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে।

মেলা পরিচালনা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে তুলনামূলক কমসংখ্যক ইউনিট বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বেশি ছিল। মেলায় বাংলা একাডেমিসহ সকল প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে, যা পাঠকদের জন্য আকর্ষণীয় ছিল।

বইমেলার তথ্যকেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে মোট ১ হাজার ৭৭১টি নতুন বই তথ্যকেন্দ্রে জমা পড়েছে। তবে, প্রকাশিত সকল বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় নতুন বইয়ের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। নিবন্ধনকৃত মোট মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ছিল ২৫২টি।

গত রবিবার (১৫ মার্চ) বইমেলার মূল মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদন পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এবারের অমর একুশে বইমেলা মোট ১৮ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কারণে নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে গত ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অমর একুশে বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি, নতুন বইয়ের সংখ্যা ১ হাজার ৭৭১

আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬