ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদের আনন্দ বাড়াতে মজাদার ঝাল-মিষ্টি খাবারের রেসিপি

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে পরিপূর্ণতা দিতে চাই হরেক রকম মজাদার খাবার। উৎসবের দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে সুস্বাদু খাবারের আয়োজনে মেতে ওঠার মজাই আলাদা। ইসলাম ধর্মে ঈদের সকালে মিষ্টিমুখ করা সুন্নত, তাই ঈদের দিনের শুরুটা হোক ঐতিহ্যবাহী মিষ্টি খাবার দিয়ে। এখানে থাকছে ঈদ স্পেশাল কিছু ঝাল-মিষ্টি খাবারের রেসিপি।

পায়েস: উপকরণ হিসেবে লাগবে চার কেজি দুধ, ১৫০ গ্রাম পোলাওয়ের চাল, দুই টেবিল চামচ বাদাম কুচি, দুই টেবিল চামচ কিশমিশ, আধা কেজি চিনি (স্বাদমতো), দুই টেবিল চামচ চেরি ফল কুচি এবং ৪-৫টি এলাচি ও দারুচিনি। প্রস্তুত প্রণালীর জন্য পোলাওয়ের চাল ভিজিয়ে আধা ভাঙা করে রাখুন। এরপর দুধের সঙ্গে চাল, এলাচি ও দারুচিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। চাল সেদ্ধ হয়ে দুধ ঘন হয়ে এলে কাঠবাদাম ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ যোগ করুন। গরম গরম একটি বড় বাটিতে ঢেলে চেরি ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও জমে ওঠে।

পোলাও: এই মজাদার পোলাও তৈরিতে প্রয়োজন ১ কেজি পোলাওয়ের চাল, ২ কাপ দুধ, ১ কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদাবাটা, ১ চা চামচ রসুনবাটা, ২ টেবিল চামচ ঘি, আধা কাপ তেল এবং স্বাদমতো লবণ। প্রথমে পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুনবাটা হালকা ভেজে চাল দিয়ে দিন। চাল ভাজা ভাজা হয়ে গেলে মেপে রাখা পানি (দেড় কেজি চালের জন্য তিন লিটার) দিয়ে কিছু সময় জ্বাল দিন। এরপর দুই কাপ দুধ যোগ করুন। পোলাও যখন প্রায় হয়ে আসবে, তখন ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন।

গরুর রেজালা: গরুর রেজালা তৈরির জন্য লাগবে দুই কেজি গরুর মাংস, দেড় টেবিল চামচ আদাবাটা, দেড় টেবিল চামচ রসুনবাটা, ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ ধনে গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া (স্বাদমতো), ৫টি এলাচি, ২টা তেজপাতা, ৪টা লং, ১ কাপ দই, ১ বাটি পেঁয়াজ বেরেস্তা, ১ টেবিল চামচ কাজু বাদাম, আধা চা-চামচ জয়ফল-জয়ত্রী, ১ টেবিল চামচ কেওড়া জল, ২ কাপ তেল ও ১ কাপ ঘি। প্রথমে গরুর মাংস বড় টুকরা করে কেটে নিন। একটি পাত্রে তেল ও ঘি গরম করে পেঁয়াজ হালকা ভেজে গরম মসলার সঙ্গে আগে থেকে প্রস্তুত করা সব মসলা দিয়ে দিন। মসলা ভালো করে কষিয়ে গরুর মাংস তাতে যোগ করুন। মাংস ৪০ মিনিট দমে রাখুন। কিছু সময় পর মাংস থেকে পানি বের হবে। মাংস আরও ৪০ থেকে ৬০ মিনিট ধরে কষাতে থাকুন। ঝোলের জন্য সামান্য গরম পানি ব্যবহার করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের

ঈদের আনন্দ বাড়াতে মজাদার ঝাল-মিষ্টি খাবারের রেসিপি

আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬