ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে ডিএমপির বিশেষ নির্দেশনা: মূল্যবান সামগ্রী আত্মীয় বা থানায় রাখার পরামর্শ

আসন্ন ঈদের ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এক বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি নগরবাসীকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র আত্মীয়ের বাসায় অথবা নিকটস্থ থানায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ দেন। ঈদ উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা জোরদার করার জন্য ডিএমপি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীবাসী যেন ‘নিরাপদে ও নির্ভাবনায়’ ঈদ উদ্‌যাপন করতে পারেন, সেই লক্ষ্যে ডিএমপি ‘পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা’ গ্রহণ করেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে থাকবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, ঈদের ছুটিতে বাসা-বাড়ি ছেড়ে যাওয়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার বা অন্যান্য মূল্যবান দলিলপত্র অরক্ষিত অবস্থায় না রেখে, সেগুলো বিশ্বস্ত আত্মীয়স্বজনের কাছে অথবা পুলিশের হেফাজতে থানায় জমা রাখার ব্যবস্থা করুন। এতে চুরি বা অন্য কোনো ক্ষতির ঝুঁকি কমবে এবং সবাই নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের

ঈদের ছুটিতে ডিএমপির বিশেষ নির্দেশনা: মূল্যবান সামগ্রী আত্মীয় বা থানায় রাখার পরামর্শ

আপডেট সময় : ০৩:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬