ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে স্বচ্ছতা আনতে সমন্বিত কাঠামোর ঘোষণা

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সকল সুবিধাভোগীকে একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে একই ছাতার নিচে আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এই তথ্য জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা সরবরাহ পর্যায়ে নানা অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া যায়, যেখানে অনেকের কাছে টাকা দাবির ঘটনা ঘটে। তিনি এই দুর্নীতি বন্ধে সরবরাহ কার্যক্রমকে যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ফারজানা শারমীন আরও জানান, সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে ক্রমান্বয়ে সমস্ত সুবিধাভোগীকে একটি সমন্বিত পরিবারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে। তিনি দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের পাশাপাশি সুবিধাভোগীরা যেন প্রকৃত অর্থে উপকৃত হন, তা নিশ্চিত করার ওপর জোর দেন।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে তালিকা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। পূর্ববর্তী শাসনামলে তালিকা তৈরিসহ প্রতিটি ক্ষেত্রে যেসব অনিয়ম হয়েছে, তা বিবেচনায় নিয়ে নীতিমালা সংশোধন করে প্রকৃত সুবিধাভোগীদের নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত সময়ে তালিকা তৈরিতে অনেক স্বজনপ্রীতি হয়েছে। সরকার এখন ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার চেষ্টা করছে এবং বিদ্যমান তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার সব ধরনের স্বজনপ্রীতি ও বণ্টন পর্যায়ের অনিয়মের ঊর্ধ্বে উঠে স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চায়, যাতে বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা ভুলে উন্নত বাংলাদেশ গড়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে স্বচ্ছতা আনতে সমন্বিত কাঠামোর ঘোষণা

আপডেট সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬