ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদের আগে রাজধানীতে অবৈধ মদ মজুদ: বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ২

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা ঈদকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন এলাকায় এসব অবৈধ মদ বিক্রির পরিকল্পনা করেছিল বলে ডিএনসি জানিয়েছে।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, গত শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীর হাজারীবাগ থানাধীন বছিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ প্রায় ৪৮ লিটার।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. গাউসুল আজম প্রিন্স (৩৪) ও মো. আবদুর রহমান (৩৭)। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ডিএনসি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়্যাল স্ট্যাগ, আইস ভদকা, ব্লেন্ডার্স প্রাইড ও ম্যাকডাওয়েলসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাউসুল আজম প্রিন্স দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ মদ পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। অপর আসামি আবদুর রহমান ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে চোরাইপথে এসব ভারতীয় মদ সংগ্রহ করে প্রিন্সের কাছে সরবরাহ করতেন। রমজান ও ঈদকে ঘিরে মদের চাহিদা বাড়বে, এই সুযোগে তারা বড় চালান মজুদ করেছিল। ডিএনসি কর্মকর্তারা অবৈধ ও চোরাইপথে আনা এসব মদে ক্ষতিকর রাসায়নিক মেশানোর বিষয়ে সতর্ক করে বলেন, ভেজাল মদ সেবনে দৃষ্টিশক্তি নষ্ট হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মদের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে ডিএনসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কিশোর গ্যাং লিডার ও শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেফতার

ঈদের আগে রাজধানীতে অবৈধ মদ মজুদ: বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬