ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

চলন্ত ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংক ইন্টারনেট চালু, ৩ আন্তঃনগর পাচ্ছে সুবিধা

দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালুর সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

শুক্রবার থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখন ট্রেনের ভেতরে স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে তিনটি ট্রেনে যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন। ট্রেনগুলো হলো–পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।

গত বুধবার রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ সময় তিনি বলেন, সরকার দেশের কানেক্টিভিটি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ভবিষ্যতে সেবাটিকে আরও উন্নত করা হবে বলেও জানান তিনি।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী বিএসসিএল দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের সদরপুরে গৃহবধূর আত্মহত্যা: পারিবারিক কলহকে কারণ হিসেবে সন্দেহ

চলন্ত ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংক ইন্টারনেট চালু, ৩ আন্তঃনগর পাচ্ছে সুবিধা

আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬