ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদফেরত যাত্রীদের জন্য ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। রবিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সরবরাহ করা হচ্ছে, যেখানে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ১৩ মার্চ ২৩ মার্চের এবং গতকাল ১৪ মার্চ ২৪ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে, আগামী ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। তবে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে।

যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী শুধুমাত্র একবারই কেনার সুযোগ পাবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে, একবার কেনা টিকিট ফেরত (রিফান্ড) দেওয়া যাবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে মার্কিন নাগরিকদের প্রবল অনীহা: নতুন জরিপ

ঈদফেরত যাত্রীদের জন্য ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬