ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু: ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন দুই দিন বিরতির পর রোববার বেলা ১১টার পর শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছিল এবং সেদিনই স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) সংক্রান্ত প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও আলোচনা প্রাধান্য পাবে।

এদিকে, জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বৈঠকে প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া, বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ জমা পড়েছে।

এর আগে প্রথম অধিবেশনের শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সমর্থিত হয়। একইভাবে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে মার্কিন নাগরিকদের প্রবল অনীহা: নতুন জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু: ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্ব

আপডেট সময় : ১১:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬