ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জ্বালানি তেল বিপণনে রেশনিং প্রত্যাহার, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

জ্বালানি তেল বিপণন ও সরবরাহের ক্ষেত্রে সরকার আরোপিত রেশনিং পদ্ধতি প্রত্যাহার করে নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রোববার এ ঘোষণা দিয়েছেন এবং আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় জ্বালানি সরবরাহে রেশনিং পদ্ধতি আরোপ করা হয়েছিল। তবে বর্তমানে আমাদের মজুত স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই।

প্রতিমন্ত্রী আরও জানান, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং আসন্ন সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো ইচ্ছে নেই। বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও জনগণের স্বার্থ বিবেচনা করে আমরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেইনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জ্বালানি তেল বিপণনে রেশনিং প্রত্যাহার, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬