ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

রাজধানীতে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস: গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলেও, অস্থায়ীভাবে এর গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আজকের দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে অধিদপ্তর জানিয়েছে।

আজ রোববার সকাল ৬টায় ঢাকায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক দাম: ক্ষুব্ধ ট্রাম্প নিজেও খরচ করতে নারাজ

রাজধানীতে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস: গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার

আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬