বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব মোর্শেদ। সম্প্রতি তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে বাসসের ওয়েবসাইটে এমডি ও প্রধান সম্পাদকের তালিকা থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছিল।
তার পদত্যাগের কয়েকদিন আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটিকে গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
রিপোর্টারের নাম 
























