মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন, বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে। একইসঙ্গে তিনি সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার প্রস্তাব উত্থাপন করেন। রোববার সকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে তিনি উল্লেখ করেন, ‘জুলাই’ না হলে তিনি ফাঁসির সেল থেকে সংসদ অধিবেশনে আসতে পারতেন না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একই অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, যারা কারাগারে ছিলেন, তারা কেউই ‘জুলাই’কে অস্বীকার করতে পারবেন না। জামায়াতের দায়িত্বে থাকার সময় তিনি খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং দেশের প্রতি তার আপসহীন মনোভাব ও অটল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
রিপোর্টারের নাম 





















